২১৫১। হাদীস : হযরত আবূ হুরায়ঁরা (রাঃ) বলেন,
রাসূলুল্লাহ্ (সঃ)-এর নিকট কোন দেনাদার ব্যক্তির মৃতদেহ আনা হলে প্রথমে তিনি জিজ্ঞেস করতেন,সে দেনা পরিশোধের জন্য অতিরিক্ত কিছু মালামাল রেখে গেছে কি? যদি বলা হত,সে দেনা পরিশোধের জন্য কিছু রেখে গেছে তবে তিনি তার নামাযে জানাযা পড়াতেন। নতুবা সাহাবীদের বলতেন,তোমাদের সাথীর নামায তোমরা পড়।
পরবর্তীকালে মহান আল্লাহ তাঁর জন্য বিজয়ের দ্বার উন্মোচিত করলে। তখন তিনি বললেন,আমি মোমেনদের জন্য তার নিজ সত্তার চাইতেও অধিক শুভাকাঙ্ক্ষী। সুতরাং যে মুসলিম দেনা রেখে মৃত্যুবরণ করে,তা পরিশোধ করার দায়িত্ব আমার। আর যে সম্পদ রেখে যায় তা তার ওয়ারিসদের জন্য।
[সহীহ্ বোখারী শরীফ,হাদীস নাম্বার ২১৫১ পৃষ্ঠা ৩২৯]