গতকাল রোজ শুক্রবার ১১আগস্ট ,২০২৩ বিকাল সাড়ে পাঁচটায় গাজীপুরে পিটিআই প্রঙ্গনে শহীদ আহ্সান উল্লাহ মাস্টার অডিটরিয়ামে স্পন্দন সাহিত্য সাংস্কৃতিক সংসদ-এর তিন দশক পূর্তি উপলক্ষ্যে এক চমৎকার জ্ঞান বিকাশের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্পন্দনের প্রতিষ্ঠাকালীন পরিচালক প্রন্সিপাল হুমায়ুন কবির উৎসবের উদ্বোধনী ঘোষণা করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন সসাস-এর নির্বাহী পরিচালক ইসরাফিল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সংগীত শিল্পী ওস্তাদ ছামান আলী, জেলা শিল্পকলা একাডেমীর নাট্য প্রশিক্ষক খন্দকার রফিক, স্পন্দন সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, এড. ফখরুদ্দিন আকবরী ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজী উদ্দিন ফরাজী। এছাড়াও স্পন্দনের সাবেক পরিচালক, সহকারী পরিচালক, শিল্পী ও কলাকুশলীদের উপস্থিতিতে উৎসবটি মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্পন্দনের পরিচালক, উপস্থাপক মাহির দাইয়ান।
সম্পূর্ণ ইসলামী শরিয়তের মাপকাঠিতে স্পন্দনের শিল্পীদের পরিবেশনায় বিভিন্ন ধরনের গান, আবৃত্তি ও অভিনয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের জন্য শিক্ষামূলক উৎসাহ ও অনুপ্রেরণার সাক্ষ্য দিয়েছেন।

মাগরিবের নামাজের জন্য নারী ও পুরুষদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা থাকায় ধর্মপ্রাণ মানুষ সময়মতো নামাজ আদায় করেন।
উৎসবে আমন্ত্রিত শিল্পীগোষ্ঠী হিসেবে পারফর্মেন্স করে দশর্কদের মন জয় করেছে পূর্বাচল ও তুরাগ শিল্পীগোষ্ঠী। দেশ বরেণ্য কণ্ঠশিল্পী মশিউর রহমান এবং শিল্পী আব্দুল্লাহ আল নোমানের পরিবেশনা ছিল চিত্তাকর্ষক।
স্পন্দনের মূল উদ্দেশ্য হচ্ছে, দেশ যেখানে ওয়েস্টার্ন ও ইস্টার্ন সহ বিশ্বের বিভিন্ন দেশের অপসংস্কৃতিতে ভরে গেছে, তা বিনির্মাণ করে, সেখানে নতুন প্রজন্মের জন্য বাংলার ঐতিহ্যপূর্ণ সংস্কৃৃতির ধারাকে অব্যাহত রাখার প্রচেষ্টা।