July 22, 2026, 10:06 am

সাংবাদিকতা

Hazi Manjurul Ahasan : 219 Time View
Update : Thursday, December 4, 2025

সাংবাদিকতা একটি মহান পেশা বলে শুধু আমার মত নয়, অনেকেরই মত তথা সামাজিক স্বীকৃতিস্বরূপ। সাংবাদিক কোন দলের মত নয়। সকল দলই সাংবাদিকদের মাধ্যমে নিজ নিজ দলের মতাদর্শ ও তাঁদের সকল বিষয়ে অবগত করেন, যা সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেয়ার অনুরোধ রাখেন। তাই একজন সাংবাদিক কোন দলের নয় । তিনি সত্য, ন্যায়নিষ্ঠা ও একান্তই আন্তরিকতার সাথে বাস্তবতার নিরিখে সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করে থাকেন। সাংবাদিক সকল স্তরের মানুষের কল্যাণে কাজ করে থাকেন। আমি মনে করি, রাষ্ট্রপরিচালনার দায়িত্বে যখন যে দলই থাকুক না কেন, দলের ভারসাম্য যাতে বিঘ্নিত না হয়, সেই ধারাকে অব্যাহত রেখে, জনগণের সার্বিক উন্নয়নে কাজ করে যাওয়াও একটা নৈতিক দায়িত্ব ও কর্তব্য বটে। আমার মতে, একজন সাংবাদিক কোন বিচারক নন, আর সাংবাদিকদের কাজে সহায়তা করাও সকল স্তরের মানুষেরও একটা মৌলিক দায়িত্ব। একজন সাংবাদিকের সরবরাহকৃত সংবাদের উপর জনগণ আস্থা রাখেন। তাই, আমরা যাঁরা সাংবাদিক পেশায় নিয়োজিত আছি, চেষ্টা করি সত্য ও বাস্তবতাকে সমাজের কাছে তুলে ধরতে। আমার মতে, সাংবাদিক কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের সদস্য নন। সকল রাজনৈতিক দল, সুশীল সমাজ ও রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি -যিনি শুধু মানব প্রানীরই নয় পরিবেশ তথা সমগ্র জগৎতের উৎকর্ষ সাধনের একজন নৈতিক ও মানবিক ব্যক্তিত্ব। আমার লিখার মধ্যে কোন ভুলত্রুটি হলে, দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন 👏🙏👏

Facebook Comments Box


More News Of This Category

Facebook Like Page

এক ক্লিকে বিভাগের খবর