February 21, 2026, 4:56 am

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের আনন্দ ভ্রমণ সম্পন্ন

Hazi Manjurul Ahasan : 337 Time View
Update : Monday, December 11, 2023

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে চারদিন ব্যাপী বার্ষিক আনন্দ ভ্রমণ ও ক্লাবের সাধারণ সদস্যদের মিলনমেলা সম্পন্ন হয়েছে। গত ০৬ ডিসেম্বর রাতে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের উপহার ঢাকা টু কক্সবাজার ট্রেনে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন সদস্যবৃন্দ।

কক্সবাজারের বিভিন্ন এলাকা পরিদর্শন, সাগরপাড়ে ফুটবলসহ বিভিন্ন খেলায় মেতে উঠেছিলেন সকল সদস্য।

ক্লাবের সভাপতি মো. মোস্তাকিম খান, কার্যকরী সভাপতি হাজী মনজুরুল আহসান, সিনিয়র সহ-সভাপতি মো. মনির হোসেন সরকার,সহ-সভাপতি মো. রুহুল আমিন দেওয়ান,সহ-সভাপতি মো. নুরুজ্জামান শেখ, যুগ্ন সাধারণ সম্পাদক মো.সাগর আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন, অর্থসম্পাদক আব্দুল আলী শিকদার, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাশিদ আহম্মেদ তুশার, সিনিয়র সাংবাদিক মো. রেজাউল কবির রাজিব, গাজীপুর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আবিদ হোসেন বুলবুল, মো. পাপেল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।


গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ ফরিদ -এর তত্ত্বাবধায়ণে এই আনন্দ ভ্রমণটি অনুষ্ঠিত হয়। বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন ক্লাবের উপদেষ্টা পরিষদ। অনুষ্ঠানকে সফল করতে যাঁরা বুদ্ধি, পরামর্শ দিয়ে সর্বাত্মক সহযোগিতা করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ক্লাবের সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি করেন ক্লাবের সভাপতি মো. মোস্তাকিম খান।

Facebook Comments Box


More News Of This Category

Facebook Like Page

এক ক্লিকে বিভাগের খবর