February 21, 2026, 5:00 am

গাজীপুর মহানগর প্রেসক্লাবের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠিত

Hazi Manjurul Ahasan : 476 Time View
Update : Monday, November 6, 2023

তারেক রহমান জাহাঙ্গীর: গত কাল ৫ নভেম্বর বিকেলে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা শাপলা ম্যানশনের ক্যাফে আড্ডা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো গাজীপুর মহানগর প্রেসক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনার জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও গুণীজনদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক ও গাজীপুর মহানগর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা, আলহাজ্ব মোঃ কামরুল আহ্সান সরকার রাসেল, উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- আরএসবি গ্রুপের চেয়ারম্যান ও গাজীপুর মহানগর প্রেসক্লাবের উপদেষ্টা- মোঃ মেজবাহ উদ্দিন সরকার রুবেল, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর প্রেসক্লাবে সভাপতি- এম. আমজাদ খান, সেক্রেটারি তারেক রহমান জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আরএসবি গ্রুপের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকার রুবেল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও পুবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, দৈনিক বাংলা ভূমি পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ নজরুল ইসলাম আজহার, গাজীপুর বিএম কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান আকাশ। প্রধান অতিথি আলহাজ্ব মোঃ কামরুল আহসান সরকার রাসেল বলেন সাংবাদিকরা জাতির বিবেক তাদের বিষয়ে আমি কি আর বলবো, আমি জানি আপনাদের কলম সত্যের পথে, সুন্দরের পথে চলছে এবং সব সময় চলবে, আমি আপনাদের পাশে অতিতে ছিলাম ভবিষ্যতেও থাকবো। তিনি আরো বলেন কিছু কুচক্রী মহল আছে তারা সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে, মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এ বিষয়গুলো আপনাদের কলমের মাধ্যমে সত্য প্রকাশ করার জন্য অনুরোধ থাকবে। গাজীপুর মহানগর প্রেসক্লাব সাথে সব সময় ছিলাম এবং ভবিষ্যতেও যে কোনো পরিস্থিতিতে আমাকে স্মরণ করলে আমার সাধ্য মত সহযোগিতা করবো, তিনি আরো বলেন, কে কোন দল করেন এটা আমার দেখার বিষয় নয়, আমার কাছে আপনাদের পরিচয় আপনারা সাংবাদিক আপনারা সত্যটা কে তুলে ধরবেন জাতির কাছে, দেশের উন্নয়ন অগ্রগতি নিয়ে লিখবেন এটাই সাংবাদিকদের প্রধান কাজ বলে আমি মনে করি। প্রধান আলোচক মোঃ মেজবাহ উদ্দিন সরকার রুবেল বলেন, বর্তমান সরকার দেশের অনেক উন্নয়ন করেছেন আর উন্নয়নের অগ্রযাত্রাকে তুলে ধরতে আপনাদের ভূমিকা অপরিহার্য, আমি টঙ্গী সরকার এবং মোঃ কামরুল আহসান সরকার রাসেল হলো চৌরাস্তার সরকার আমরা দু’ সরকার মিলে গাজীপুর মহানগর প্রেসক্লাবের সকল ধরনের সমস্যা সমাধান করবো ইনশাআল্লাহ তিনি আরো বলেন দেশ ও দেশের বাহিরে আপনারা যদি কোন ট্যুর করেন আমরা সর্বাক্ত সহযোগিতা করব। এ সময় আরো বক্তব্য রাখেন গাজীপুর মহানগর প্রেসক্লাবে কার্যকরী সভাপতি- মোঃ আব্দুল্লাহ আল মামুন সরকার, সাবেক সাধারণ সম্পাদক- মোঃ সাইফুল ইসলাম মানিক, সিনিয়র সহ-সভাপতি, এম আকতারুজ্জামান, মো: মিজানুর রহমান, এশিয়ান টিভি’র স্টাফ রিপোর্টার মোঃ আবুল বাশার পলাশ, সহ-সভাপতি শেখ মোহাম্মদ ইকবাল হোসেন, গাজীপুর মহানগর প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার, এরশাদ আলম শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ মাজহারুল ইসলাম বোরহান, মুনছুর শেখ, সোহাগ রহমান, মোঃ মশিউর রহমান, শাকিদুল ইসলাম শাকিল, মোঃ মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক- মোঃ শফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো: মোবারক হোসেন রনি, অর্থ সম্পাদক মোঃ মমিন মিয়া, সহ-অর্থ সম্পাদক আবু সাঈদ চৌধুরী, তথ্য গবেষণা সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, ধর্ম সম্পাদক মোঃ ফারুক মিয়া, মোঃ নুরে আলম, খবর পত্র পত্রিকার টংগী প্রতিনিধি বশির আলম, মাহবুবুর রহমান জিলানী, ইয়াসিন গাজী, মোহাম্মদ সোহেল রানা, মোঃ জুমন খান, এআরএম মজিবুর রহমান নয়ন, আরকে রেজা বাচ্চু, দেলোয়ার হোসেন মানিক প্রমুখ। অনুষ্ঠানের শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ৪৬ জনকে সম্মাননা ক্রেস্ট ও সকল সদস্যদের কে আইডি কার্ড প্রদান করা হয়। প্রধান অতিথি ও প্রধান আলোচক গাজীপুর মহানগরের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ১১ পাউন্ডেটের কেক কেটে এক আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরিশেষে গাজীপুর মহানগর প্রেসক্লাবের পক্ষ থেকে সকল সদস্য, মেহমান ও অতিথিদেরকে রাতের ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Facebook Comments Box


More News Of This Category

Facebook Like Page

এক ক্লিকে বিভাগের খবর