February 21, 2026, 4:59 am

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের শ্রদ্ধাঞ্জলী

Hazi Manjurul Ahasan : 909 Time View
Update : Tuesday, August 15, 2023

সর্ব কালের সর্বশেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাজীপুরের প্রাণ কেন্দ্র গাজীপুর কোট প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের নব নির্বাচিত সভাপতি মোঃ মোস্তাকিন খান, সাধারণ সম্পাদক এম এ ফরিদ, সিনিয়র সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম মানিক, মনির হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান শেখ, হাজী মনজুরুল আহসান,জে টিভির ফটো সাংবাদিক মোঃ পাপেল প্রমুখ।

এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করেন।
গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ ফরিদ বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে যারা নৃশংসভাবে হত্যা করেছে এবং যারা বিদেশের মাটিতে লুকিয়ে আছে তাদের দেশে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান।

Facebook Comments Box


More News Of This Category

Facebook Like Page

এক ক্লিকে বিভাগের খবর